মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

সীতাকুণ্ড কলেজে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ২৬ মাস অনুপস্থিতি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ১২:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ড ডিগ্রি কলেজের অফিস সহকারী ইব্রাহীম হোসেন বাবুলের হাজিরা খাতায় টানা ২৬ মাস কোনো স্বাক্ষর পাওয়া যায়নি। তিনি সীতাকুণ্ড পৌর নিষিদ্ধ ছাত্রলীগ-এর সভাপতি পদে আসীন রয়েছেন। কলেজসংশ্লিষ্ট সচেতন মহলের অভিযোগ, গত ৫ আগস্ট ২০২৪ রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি সম্পূর্ণভাবে কর্মস্থলে অনিয়মিত রয়েছেন। অথচ এই দীর্ঘ সময় ধরে কোনো ধরনের কার্যক্রমে অংশগ্রহণ না করেও তার নামে নিয়মিত সরকারি ও প্রাতিষ্ঠানিক বেতন-ভাতা ব্যাংক হিসাবে জমা হচ্ছে এবং তা উত্তোলিত হচ্ছে বলে জানা গেছে।

সাংবাদিকদের বলেছেন কলেজ সূত্রে জানা যায়, ইব্রাহীম হোসেন বাবুল দীর্ঘদিন ধরে কলেজ ক্যাম্পাসে অনুপস্থিত থেকেও ক্ষমতার প্রভাবে দিব্যি বেতন তুলে নিচ্ছেন। অথচ একজন নিয়মিত কর্মচারী হাজিরা খাতায় স্বাক্ষর করার পরও নানা বিড়ম্বনার শিকার হন। এই ঘটনায় স্থানীয় সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে এই দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে চলে আসা এ ধরনের প্রশাসনিক দুর্নীতি ও স্বৈরাচারী শাসন আমলের নানা অনিয়ম এখন জনসমক্ষে চলে আসছে। বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে পরিচিত এমন অনেক ব্যক্তি এখনও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অবৈধ সুবিধা ভোগ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত সাপেক্ষে এই ঘটনার সুরাহা করবে এবং সরকারি অর্থ তছরুপের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করবে বলেই দেশবাসীর প্রত্যাশা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD