সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

গাজায় হামলা যুদ্ধাপরাধ: উলফ বিয়ারম্যান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ণ

জার্মান-ইহুদি গায়ক ও গীতিকার উলফ বিয়ারম্যান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে বলেছেন যে, ইসরাইল গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করেছে। গণমাধ্যমকে জানান তিনি।

আগামী মাসে ৯০ বছরে পা দিতে যাওয়া বিয়ারমান জার্মান সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যখন নানা আলোচনা চলছে, তখন একজন বিশিষ্ট ইহুদি শিল্পীর এমন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। গাজায় সাধারণ মানুষের ওপর চলা নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে বিশ্বজুড়ে শিল্প ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা যেভাবে সোচ্চার হচ্ছেন, এটি তারই একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, গাজার মানবিক সংকট দিন দিন তীব্রতর হচ্ছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সেখানে যেভাবে সামরিক অভিযান চালানো হচ্ছে, তার বিরুদ্ধে বিশ্বমতের প্রকাশ ঘটছে এই ধরনের বক্তব্যের মাধ্যমে। উলফ বিয়ারম্যানের মতো ব্যক্তিত্বের এই অবস্থান গাজার ফিলিস্তিনিদের পক্ষে আন্তর্জাতিক সংহতি আরও বাড়াতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD