সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

কর্ণফুলীতে সিডিএর উচ্ছেদ অভিযান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক মোড়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার দুপুর ১২টার পর সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিস আদালতের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল এই সরকারি সম্পত্তি দখল করে অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিল বলে অভিযোগ ছিল।

অভিযানকালে বুলডোজার দিয়ে পাকা ও আধাপাকা স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। সিডিএর পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের সৌন্দর্য রক্ষা এবং সাধারণ মানুষের চলাচলের পথ সুগম করতে এই ধরনের অবৈধ দখল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। অতীতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে স্থানীয় কিছু রাজনৈতিক প্রভাবে এই জমিগুলো জবরদখল করা হয়েছিল। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটানো এসব অবৈধ স্থাপনার বিরুদ্ধে স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন।

উচ্ছেদ অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। সিডিএর কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত জমির আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা। ভবিষ্যতে এই জমিতে যাতে পুনরায় কেউ অবৈধ দখল করতে না পারে, সেজন্য সিডিএর পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হবে। এই ধরনের জনস্বার্থমূলক অভিযানকে এলাকার সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD