সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

বন্দর ইজারা বাতিল না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ৩:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটি এবং চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল বা সিসিটি বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করা না হলে পুরো বন্দর অচল করে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বন্দর রক্ষা পরিষদের নেতারা। দেশের গুরুত্বপূর্ণ এই অর্থনীতি ও বাণিজ্যের প্রাণকেন্দ্র রক্ষার দাবিতে আয়োজিত এক জনাকীর্ণ প্রতিবাদ সমাবেশে এই আলটিমেটাম দেওয়া হয়।

সমাবেশে বক্তারা বলেন, জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে কোনো বিদেশি প্রতিষ্ঠানের হাতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই টার্মিনালগুলো তুলে দেওয়া দেশের সার্বভৌমত্বের প্রতি সরাসরি হুমকি। ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে শুরু হওয়া নানা অনিয়ম ও জনস্বার্থবিরোধী চুক্তির ধারাবাহিকতা এখনো বজায় রাখার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন তারা। দেশের অর্থনীতিকে পঙ্গু করার যেকোনো দেশি-বিদেশি চক্রান্ত শ্রমিক-জনতা মিলে প্রতিহত করবে বলে ঘোষণা দেন আন্দোলনকারীরা।

এ সময় শ্রমিক নেতারা আরও জানান, বর্তমান পরিস্থিতিতে কার্যকরভাবে দেশের স্বার্থ রক্ষা করতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শ্রমিকদের দাবি পরিষ্কার, অবিলম্বে এই ইজারা প্রক্রিয়া চিরতরে বন্ধ করতে হবে। অন্যথায় বৃহত্তর শ্রমিক সমাজকে নিয়ে রাজপথে নেমে বন্দর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে যার দায়ভার সংশ্লিষ্ট কতৃপক্ষকেই নিতে হবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD