পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের নিরাপত্তা বাহিনীর সফল অভিযানে আটজন সন্ত্রাসী নিহত হয়েছেন। গোয়েন্দা তথ্যের নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে ডেরা ইসমাইল খান জেলায় এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। বিভিন্ন গণমাধ্যমকে জানান হয়েছে যে, এই অভিযানে সন্ত্রাসী নেটওয়ার্কের বড় ধরনের ক্ষতি হয়েছে।
নিহত সন্ত্রাসীদের মধ্যে নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী ফিতনা আল-খাওয়ারিজের তিনজন শীর্ষ কমান্ডারও অন্তর্ভুক্ত রয়েছেন। আঞ্চলিক নিরাপত্তা রক্ষা এবং উগ্রপন্থী তৎপরতা দমনে দেশটির নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক