পবিত্র নগরী মদিনায় সৌদি আরবের তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে বাংলাদেশ সবসময় সোচ্চার রয়েছে। বন্ধুভাবাপন্ন দেশ সৌদি আরবের জ্বালানি অবকাঠামোর ওপর এ ধরনের কাপুরুষোচিত হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বাংলাদেশ সরকার এই অঞ্চলের নিরাপত্তা রক্ষায় সৌদি আরব এবং তার জনগণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করছে।
এর আগেও বিভিন্ন সময়ে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে, যার তীব্র নিন্দা জানিয়ে আসছে আন্তর্জাতিক সম্প্রদায়। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। বাংলাদেশ সরকার আশা প্রকাশ করেছে যে, আন্তর্জাতিক সম্প্রদায় এই ধরনের হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা পালন করবে।
আরববাংলা টিভি/ডেস্ক