রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

টঙ্গীতে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ২:০৯ অপরাহ্ণ

গাজীপুরের টঙ্গীতে রাজনৈতিক ও সামাজিকভাবে কুচক্রী মহলের মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন করেছেন বিশিষ্ট বিএনপি নেতা অ্যাডভোকেট জালাল উদ্দিন খান। রোববার দুপুরে টঙ্গীর গুটিয়া আন্দারুল এলাকায় তার নিজ বাসভবনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি স্থানীয় রাজনীতিতে একটি বিশেষ মহলের চক্রান্ত ও ষড়যন্ত্রের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাডভোকেট জালাল উদ্দিন খান বলেন, একটি কুচক্রী মহল তার দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ভিত্তিহীন ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে। তিনি এই ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং সাধারণ জনগণকে এসব বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন যে, অতীতেও ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিরোধী মতের ওপর নানা নিপীড়ন চালানো হয়েছে এবং বর্তমানে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসররা নতুন করে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

এ সময় স্থানীয় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা নেতার বিরুদ্ধে হওয়া সকল অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং ঐক্যবদ্ধভাবে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলার ঘোষণা দেন। সংবাদ সম্মেলন শেষে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অ্যাডভোকেট জালাল উদ্দিন খান এবং সত্য ঘটনা তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমকে ধন্যবাদ জানান।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD