রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশিদের গড় আয়ু বেশি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ১২:৩১ অপরাহ্ণ

পাকিস্তান ও ভারতের তুলনায় বাংলাদেশের মানুষের গড় আয়ু বেশি রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ প্রকাশিত শুমারিতে এই গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়ন এবং মানুষের জীবনযাত্রার মান কিছুটা উন্নতির ফলেই এই ইতিবাচক চিত্র দেখা গেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, ২০২৩ সালে ভারতীয় নাগরিকদের গড় আয়ু ছিল ৭১ বছর। একই সময়ে প্রতিবেশী দেশ পাকিস্তানের নাগরিকদের গড় আয়ু ছিল ৬৮ দশমিক ২ বছর। বিপরীতে, ওই একই সময়ে বাংলাদেশিদের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৭ বছর। যা এই অঞ্চলে তুলনামূলকভাবে একটি আশাব্যঞ্জক দিক হিসেবে বিবেচিত হচ্ছে।

অন্যদিকে, স্বাস্থ্য ও পুষ্টি খাতের নানা সূচকে উন্নতির ধারাবাহিকতা বজায় রাখতে দেশের চিকিৎসাব্যবস্থার আরও আধুনিকায়ন জরুরি বলে গণমাধ্যমকে জানান জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা মনে করেন, মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে বাংলাদেশ অতীতে যে সাফল্য অর্জন করেছে, তা গড় আয়ু বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। এছাড়া গ্রামীণ জনপদে স্বাস্থ্যসেবার বিস্তার এবং টিকাদান কর্মসূচির সফলতাও এই অর্জনের পেছনে অন্যতম নিয়ামক হিসেবে কাজ করেছে। ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখতে বাজেট বরাদ্দ বৃদ্ধি এবং গবেষণার ওপর জোর দেওয়ার তাগিদ দিয়েছেন তারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD