পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কেনার পাকিস্তানি পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। চীনের তৈরি জে-৩৫ স্টেলথ যুদ্ধবিমান পাকিস্তানের হাতে গেলে তা উপমহাদেশের আকাশসীমায় নতুন কৌশলগত হুমকি তৈরি করতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ভারতীয় সামরিক বিশেষজ্ঞরা। সম্প্রতি পাকিস্তান বিমানবাহিনীর আধুনিকায়ন এবং চীনের সাথে তাদের প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে জিয়া-৩৫ বা জে-৩৫ স্টেলথ ফাইটার জেটের মতো অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহ আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছে নয়াদিল্লি।
সাংবাদিকদের বলেছেন সংশ্লিষ্ট প্রতিরক্ষা বিশ্লেষকরা, এই ধরনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান রাডার ফাঁকি দিতে সক্ষম এবং এর আক্রমণাত্মক ক্ষমতা ভারতের নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ। অতীতেও পাকিস্তানের সামরিক সক্ষমতা বৃদ্ধি নিয়ে ভারত তার উদ্বেগের কথা জানিয়েছে এবং আকাশপথে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে নানা ধরনের পাল্টা পদক্ষেপ নিয়ে আসছে। বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে চীনের সহায়তায় পাকিস্তানের এই আকাশশক্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের কৌশলগত প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক