রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ৯:৩২ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস উপকূলে ছয় আরোহী নিয়ে একটি মেডিকেল ফ্লাইট নিখোঁজ হয়েছে। বারমুডা থেকে বোস্টনের উদ্দেশে রওনা হওয়া বিমানটির সঙ্গে মাঝ আকাশে হঠাৎ রেডিও ও রাডার—দুই ধরনের যোগাযোগই বিচ্ছিন্ন হয়ে যায়। এর আগে প্রায় ২৪ হাজার ফুট উচ্চতা থেকে দ্রুত নিচে নেমে আসে বিমানটি। এ সময় পাইলট জরুরি পরিস্থিতি তৈরি হওয়ায় সিগন্যাল পাঠান বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানান।

ঘটনার পর থেকেই উপকূলীয় এলাকায় উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে। নিখোঁজ বিমানটি খুঁজে বের করতে মার্কিন কোস্ট গার্ড এবং স্থানীয় বিমান চলাচল কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান চালাচ্ছে। প্রতিকূল আবহাওয়া ও সাগরের বিশাল ঢেউয়ের কারণে উদ্ধারকাজে কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানা গেছে। তবে নিখোঁজ যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে এ ধরনের বিমান দুর্ঘটনা বা নিখোঁজ হওয়ার ঘটনা এভিয়েশন খাতের নিরাপত্তার বিষয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। চিকিৎসাসেবা ও রোগী স্থানান্তরের কাজে নিয়োজিত এ ধরনের বিশেষায়িত ফ্লাইটগুলোর রক্ষণাবেক্ষণ এবং আকাশপথে যোগাযোগের আধুনিকায়ন জরুরি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD