শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

সৌদির আরামকো স্থাপনায় আগুন ও ধোঁয়া

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ণ

সৌদি আরবের রাজধানী রিয়াদের দক্ষিণে রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকোর একটি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা থেকে শনিবার ৩ অক্টোবর হঠাৎ করেই আগুন ও ধোঁয়া উঠতে দেখা গেছে। এই অপ্রত্যাশিত ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে তাৎক্ষণিকভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং মধ্যপ্রাচ্যের জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের জন্ম দেয়। ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকে জানান যে, স্থানীয় সময় শনিবার সকালে হঠাৎ করেই ওই স্থাপনা চত্বর থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা যায়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, তেলসমৃদ্ধ এই অঞ্চলে এ ধরনের অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তৎপর হয়ে ওঠে। আরামকোর নিরাপত্তা কর্মী এবং জরুরি সেবা প্রদানকারী দলগুলো তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। তবে ঠিক কী কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে এবং এর পেছনে কোনো নাশকতার আশঙ্কা রয়েছে কি না, সে বিষয়ে সৌদির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

জ্বালানি সরবরাহের দিক থেকে বিশ্বজুড়ে আরামকোর স্থাপনাগুলো অত্যন্ত সংবেদনশীল হিসেবে বিবেচিত হয়। অতীতেও এই ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বিভিন্ন সময়ে হামলার ঘটনা ঘটেছে, যা বৈশ্বিক অর্থনীতি ও তেলের বাজারে সরাসরি প্রভাব ফেলেছিল। বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিভিন্ন দেশের বিশ্লেষকরা। স্থানীয় প্রশাসন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার দাবি করলেও এ ঘটনায় কোনো ধরনের হতাহতের খবর এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD