শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ণ

রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গভীর রাতে রহস্যজনকভাবে আগুন দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। এই আকস্মিক নাশকতামূলক ঘটনায় কার্যালয়ের প্রধান দেয়ালের সামনের ব্যানার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক লাইট পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আগুনের তীব্রতায় কার্যালয়ের ক্লোজেবল গেটটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

শনিবার ভোররাতে জেলা শহরের প্রধান এই রাজনৈতিক কার্যালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দলের স্থানীয় নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজনৈতিক প্রতিপক্ষ বা কোনো দুষ্কৃতকারী দলটির ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে গভীর রাতে এই নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়।

এ বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। তারা বলেন, এ ধরনের কাপুরুষোচিত হামলা চালিয়ে জাতীয়তাবাদী শক্তিকে কখনো দমানো যাবে না। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD