সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইটে ছুরিকাহত পাইলট একজন ভারতীয়। তাঁর নাম স্মিত মচ্ছর। ওই ফ্লাইটের ১৭৪ যাত্রীর জীবন রক্ষায় অত্যন্ত সাহসিকতাপূর্ণ ভূমিকা রাখার জন্য তাঁকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক এই বিমান চলাচলের ঘটনায় বিশ্বজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার বিবরণ অনুযায়ী, ফ্লাইটটি মাঝ আকাশে থাকা অবস্থায় হঠাৎ নিরাপত্তাঝুঁকি তৈরি হয়। সেই সংকটময় মুহূর্তে অত্যন্ত পেশাদারিত্ব ও সাহসিকতার পরিচয় দেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর। জীবনের ঝুঁকি নিয়ে তিনি বিমানটি নিরাপদে গন্তব্যে অবতরণ করাতে সক্ষম হন, যার ফলে বিমানে থাকা ১৭৪ জন যাত্রী প্রাণে রক্ষা পান। আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ।
পরবর্তীতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি ওই পাইলটের সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁর এই বীরত্বপূর্ণ কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশ্বজুড়ে এই ঘটনা বিমান চালকদের পেশাদারিত্ব ও সাহসিকতার এক অনন্য উদাহরণ হিসেবে প্রশংসিত হচ্ছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আন্তর্জাতিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিরাপত্তা আরও জোরদার করার কথা জানিয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক