কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী অভিযোগ করেছেন যে, তাদের মুসলিম পরিচয়ের কারণে মধ্য কলকাতার একটি উন্মুক্ত রাস্তায় তাদের ওপর শারীরিক হামলা ও গালিগালাজ করা হয়েছে। হামলাকারীরা তাদের জঙ্গি বলে গালি দেয় এবং তাদের ওপর চড়াও হয়। এই ঘটনায় ভারতের বিভিন্ন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সাংবাদিকদের বলেছেন, এই ধরনের ঘটনা কেবল শিক্ষার্থীদের নিরাপত্তাকেই প্রশ্নবিদ্ধ করে না, বরং দেশের সামগ্রিক সাম্প্রদায়িক সম্প্রীতিকেও মারাত্মকভাবে ব্যাহত করে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এ ধরনের হামলার ঘটনায় নাগরিক সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি উঠেছে।
আরববাংলা টিভি/ডেস্ক