মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত থামানোর লক্ষ্যে ইরান যে প্রস্তাব দিয়েছিল, তার আনুষ্ঠানিক জবাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন। তবে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বর্তমান পরিস্থিতি শান্ত করতে উভয় পক্ষই পর্দার আড়ালে আলোচনা চালিয়ে যাচ্ছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই সংঘাত কেবল আঞ্চলিক রাজনীতিতেই নয়, বরং বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি সরবরাহের ক্ষেত্রেও বড় ধরনের প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাঠানো এই জবানে যুদ্ধবিরতির শর্ত এবং ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে বলে জানা গেছে।
এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে বারবার এই সংঘাত বন্ধের তাগিদ দেওয়া হচ্ছে। যুদ্ধবিরতির এই নতুন পদক্ষেপে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি ফিরে আসবে কি না, তা নিয়ে কূটনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনা চলছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর পরবর্তী পদক্ষেপই নির্ধারণ করবে এই উত্তেজনার পারদ কতদূর নামবে।
আরববাংলা টিভি/ডেস্ক