শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করার অভিযোগে আটক কুষ্টিয়ার দৌলতপুরের এক স্কুলশিক্ষককে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে সসম্মানে মুক্তি দিয়েছে পুলিশ। বুধবার রাতে এই ঘটনায় শিক্ষক সমাজে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা-সমালোচনা চলছিল। পরবর্তীতে বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে ওই শিক্ষককে সসম্মানে মুক্তি দেওয়ার নির্দেশ প্রদান করেন।
প্রধানমন্ত্রীর এই নির্দেশ পাওয়ার পরপরই নড়েচড়ে বসে প্রশাসন। দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষককে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রধানমন্ত্রীর এমন সময়োপযোগী ও উদার পদক্ষেপ দেশের শিক্ষা অঙ্গনে সুশাসন ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি বর্তমান সরকারের ইতিবাচক মনোভাবের বহিঃপ্রকাশ। এই ঘটনার পর শিক্ষক সমাজ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই অনভিপ্রেত ঘটনা ঘটেছিল। পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে শিক্ষক আটকের পর স্থানীয় শিক্ষক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ সৃষ্টি হয়েছিল। তবে বর্তমান প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে নেওয়া এই পদক্ষেপে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে এবং শিক্ষক তার নিজালয়ে সসম্মানে ফিরে যান।
আরববাংলা টিভি/ডেস্ক