বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

হাসপাতালে মাহাথির মোহাম্মদ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৩০ অপরাহ্ণ

মালয়েশিয়ার ১০১ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীর্ঘ সাত দশকের জীবনসঙ্গীর মৃত্যুর একদিন পরই বুধবার এ তথ্য জানান তার এক সহযোগী। দু’দফায় প্রধানন্ত্রীর দায়িত্ব পালন করা মাহাথির মোহাম্মদের শারীরিক অবস্থা নিয়ে বিশ্বজুড়ে তার অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দীর্ঘ রাজনৈতিক জীবনে মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নে অভূতপূর্ব ভূমিকা রাখা এই প্রবীণ নেতার ব্যক্তিগত জীবনে নেমে এসেছে শোকের ছায়া। জীবনসঙ্গীকে হারানোর মাত্র একদিনের মাথায় নিজেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় রাজনৈতিক অঙ্গনেও আলোচনার সৃষ্টি হয়েছে। চিকিৎসকরা তার সুচিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। বিশ্ব নেতারা তার দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠিয়েছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD