বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

পাবনায় নাশকতার প্রস্তুতির সময় ১৫ নেতাকর্মী আটক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ২:২২ অপরাহ্ণ

পাবনায় নাশকতার পরিকল্পনা ও গোপন মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সুজানগর উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের ফলে তাদের এই অপচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের অন্যান্য অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী একত্রিত হয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা রোধ করতে পাবনা জেলা জুড়ে গোয়েন্দা নজরদারি ও পুলিশি টহল আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD