বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১:৩৩ অপরাহ্ণ

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিএফআইইউর পক্ষ থেকে দেশের সব ব্যাংকের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে তার অ্যাকাউন্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

গণমাধ্যমকে জানান, আর্থিক খাতের বিভিন্ন অনিয়ম ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে বিভিন্ন সময়ে বিতর্কিত কর্মকাণ্ড ও কনটেন্টের কারণে আলোচনায় এসেছিলেন এই কনটেন্ট ক্রিয়েটর। তার আয় ও ব্যাংকিং লেনদেনের স্বচ্ছতা নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠছিল।

বিএফআইইউর নির্দেশনা অনুযায়ী, সালমান মুক্তাদিরের নামে বা তার একক ও যৌথ মালিকানাধীন কোনো অ্যাকাউন্ট থাকলে তার হালনাগাদ তথ্য আগামী কয়েকদিনের মধ্যে জমা দিতে হবে। ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে তার অ্যাকাউন্ট খোলার দিন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত সব ধরনের লেনদেনের বিবরণী চেয়েছে গোয়েন্দা সংস্থাটি।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে এবং অবৈধ লেনদেন রোধে এ ধরনের নজরদারি বাড়ানো হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করা হচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD