বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

সিলেটে বন্যা ও নদীভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নিচ্ছে সরকার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪০ অপরাহ্ণ

সিলেটে নদীভাঙন, বন্যা ও জলাবদ্ধতার দীর্ঘদিনের সমস্যা মোকাবিলায় স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধানের পথে এগোচ্ছে সরকার। সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙনপ্রবণ এলাকা সুরক্ষিত করতে জরুরি প্রতিরক্ষা কাজের পাশাপাশি নদী খনন ও তীর সংরক্ষণের ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সম্প্রতি সরকারের উচ্চপর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী গণমাধ্যমকে জানান, সিলেট অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। নদীগুলোর নাব্য সংকট দূর করতে এবং ভাঙন রোধে মেগা প্রকল্পের কাজ দ্রুত শুরু হবে। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে এ অঞ্চলে নামমাত্র কাজ হলেও কার্যকর কোনো দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বারবার বন্য ও ভাঙনে বিপর্যস্ত হয়েছে সাধারণ মানুষের জীবন ও সম্পদ।

উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় মেঘালয় ও আসামের পাহাড়ি ঢল এবং অপরিকল্পিত উন্নয়নের কারণে সিলেট অঞ্চলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কিন্তু কার্যকর কোনো ড্রেনেজ ব্যবস্থা বা নদী খনন না করায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছিল। বর্তমান সরকার জনগণের সেই দুর্দশা নিরসনে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। বিশেষজ্ঞরা আশা করছেন, সরকারের এই সমন্বিত ও স্থায়ী পদক্ষেপ বাস্তবায়িত হলে সিলেটের মানুষের দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা ও বন্যার স্থায়ী অবসান ঘটবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD