মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

রাশিয়ার কারখানায় আগুনে নিহত ১৪

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩০ পূর্বাহ্ণ

রাশিয়ার মধ্যাঞ্চলে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত চৌদ্দ জনের প্রাণহানির সংবাদ পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সোমবার মস্কো থেকে প্রায় একশ কিলোমিটার উত্তরে অবস্থিত ইয়ারোস্লাভল অঞ্চলের কুব্রিনস্ক গ্রামের একটি আতশবাজি কারখানায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সময় সোমবার ভোরে হঠাৎ করেই কারখানার ভেতর থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

উদ্ধার অভিয শেষে কারখানার ভেতর থেকে চৌদ্দটি মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া এই ভয়াবহ দুর্ঘটনায় আরও অন্তত একজন গুরুতর আহত হয়েছেন। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরই স্থানীয় প্রশাসন ও জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কারখানায় উৎপাদিত আতশবাজির রাসায়নিক উপাদান বা সংরক্ষণ ত্রুটির কারণে এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে রুশ কর্তৃপক্ষ। এমন আকস্মিক ও প্রাণঘাতী ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD