মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলীর স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, সিতি হাসমাহর মাতৃসুলভ ব্যক্তিত্ব, অকৃত্রিম ব্যক্তিত্ব ও জাতির প্রতি সেবা মালয়েশিয়ার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতে তাঁর অবদান এবং দেশের সংকটময় মুহূর্তে তাঁর অটল অবস্থান মালয়েশিয়ার জনগণের হৃদয়ে তাঁকে চিরস্মরণীয় করে রাখবে।
গণমাধ্যমকে জানান যে, ড. সিতি হাসমাহ কেবল একজন নেতার পত্নী নন, বরং তিনি নিজে একজন নিবেদিতপ্রাণ চিকিৎসক ও সমাজকর্মী হিসেবে দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর এই বর্ণাঢ্য জীবন ও কর্ম ভবিষ্যতে মালয়েশিয়ার তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আনোয়ার ইব্রাহিম আরও উল্লেখ করেন যে, জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে সিতি হাসমাহ সবসময় দেশের মানুষের অধিকার ও কল্যাণের পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেছেন, যা মালয়েশিয়ার রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
আরববাংলা টিভি/ডেস্ক