মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ৯:১৯ পূর্বাহ্ণ

গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে জয় নামের ২৩ বছর বয়সী এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। সোমবার দিবাগত রাত ১টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জয়ের সঙ্গে বেশ কিছুদিন ধরে স্থানীয় কিছু অপরাধীচক্রের বিরোধ চলে আসছিল। ঘটনার রাতে পূর্ব পরিকল্পিতভাবে তাকে ঘিরে ধরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। উপুর্যপরি কুপিয়ে জখম করার পর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, এই হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা আছে কি না বা পূর্বে ঘটে যাওয়া কোনো ঘটনার জেরে এই হামলা, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে এবং জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের কাছে পুলিশ জানিয়েছে, অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না এবং খুব দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD