মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

রাখাইনে বিমান হামলায় নিহত ৪৯

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৮ পূর্বাহ্ণ

মিয়ানমারের রাখাইন রাজ্যের পশ্চিমাঞ্চলীয় শহর কিয়াউকতাও’র একটি ব্যস্ত মার্কেটে বিমানবাহিনী ভয়াবহ বোমাবর্ষণ করেছে। সোমবার ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় কমপক্ষে ৪৯ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৫৮ জন। যুদ্ধবিধ্বস্ত ওই অঞ্চলে সাধারণ মানুষের ওপর এই ধরনের হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন বলে আন্তর্জাতিক মহল মনে করছে।

সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে আরাকান আর্মি জানিয়েছে, সোমবার মিয়ানমার বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান কিয়াউকতাও’র জনাকীর্ণ ওই মার্কেটের ওপর আকস্মিকভাবে দু’টি শক্তিশালী বোমা ফেলে। মুহূর্তের মধ্যে বাজার এলাকাটি ধ্বংসস্তূপে পরিণত হয় এবং চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে হতাহতদের মরদেহ। স্থানীয় উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান।

উল্লেখ্য, মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘাতের জেরে দীর্ঘদিন ধরে রাখাইন রাজ্যসহ বিভিন্ন অঞ্চলে দেশটির সামরিক জান্তার সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর তীব্র লড়াই চলছে। এর আগেও বিভিন্ন সময় সাধারণ জনবসতি ও বাজারের ওপর বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। বর্তমান পরিস্থিতিতে ওই অঞ্চলের সাধারণ মানুষ চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে সামরিক বাহিনীর বিমান হামলা বন্ধের দাবি জানিয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD