বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

ভয়ংকর যুদ্ধের প্রস্তুতি ইরানের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৫৪ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তি চায় ইরান। তবে আবার হামলার শিকার হলে পাল্টা জবাব দিতে ভয়ংকর যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে তেহরান। শান্তির জন্য কূটনীতির পথ খোলা রেখেছে বলে জানিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

তেহরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, কূটনীতিকে তারা সবসময় অগ্রাধিকার দেয়। তবে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না। যেকোনো আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিতে দেশটির সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আঞ্চলিক শান্তি বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়েরও বাস্তবসম্মত ভূমিকা পালন করা উচিত বলে মনে করে ইরান।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD