বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

ফ্রান্সে শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ ও অবরোধ, আটক চার শতাধিক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩০ পূর্বাহ্ণ

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া আন্দোলনে দেশজুড়ে চারশ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। বিক্ষোভে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে এবং শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শিক্ষার্থীদের এই আন্দোলনের মূল কারণ হলো শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থী এবং শিক্ষক সংকট, যা শিক্ষার মান মারাত্মকভাবে কমিয়ে দিচ্ছে। এছাড়া শিক্ষাখটে বাজেট কমানোর সরকারের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষার্থীরা। রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন বড় শহরের স্কুল ও কলেজগুলোর সামনে অবস্থান নিয়ে প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফরাসি প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। আন্দোলন দমনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষোভ চলাকালে সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের অভিযোগে এ পর্যন্ত চার শতাধিক আন্দোলনকারী শিক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শিক্ষার্থীদের এই আন্দোলন ফ্রান্সের বর্তমান সরকারের জন্য একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD