শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

সৌদি আরবে হুথি হামলার তীব্র নিন্দা জিসিসির

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ণ

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও খামিস মুশাইত শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে যে, এ ধরনের কাপুরুষোচিত আক্রমণ কেবল সৌদি আরবের শান্তি ও নিরাপত্তাকেই বিঘ্নিত করছে না, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দেশটির পাশে দৃঢ়ভাবে থাকার ঘোষণা দিয়েছে সংস্থাটি।

জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইউই গণমাধ্যমকে জানান, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বেসামরিক লক্ষ্যবস্তুতে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ধরণের উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। এই ঘটনায় মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, যা নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD