বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

সন্ত্রাসবাদ নিয়ে যুক্তরাষ্ট্রের দ্বিচারিতা তুললেন ইরানের প্রেসিডেন্ট

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:০৪ অপরাহ্ণ

জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণের শুরুতে যুদ্ধের প্রথম দিকে ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের প্রাণঘাতী হামলার কথা জোরালোভাবে তুলে ধরেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, আমি এমন এক ইরান থেকে এসেছি, যেখানে বাচ্চাদের স্কুলে বোমা হামলা চালিয়ে নির্বিচারে হত্যা করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা আমাদের দেশে বারবার সন্ত্রাসবাদের বিস্তার ঘটিয়েছে, অথচ তারাই উল্টো আমাদের সন্ত্রাসী বলে আখ্যায়িত করার दुসাহस দেখাচ্ছে। এটি আন্তর্জাতিক কূটনীতির এক চরম উপহাস এবং বাস্তবতার সম্পূর্ণ বিপরীত চিত্র।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে বর্তমান যত সংঘাত চলছে, তার পেছনে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর প্রত্যক্ষ ও পরোক্ষ উস্কানি রয়েছে। শান্তি ও নিরাপত্তার বুলি আওড়ে পশ্চিমা দেশগুলো প্রতিনিয়ত সার্বভৌম রাষ্ট্রে হস্তক্ষেপ করছে এবং নিরপরাধ সাধারণ নাগরিকদের রক্ত ঝরাচ্ছে। অথচ আমাদের মতো দেশগুলোই দশকের পর দশক ধরে এই বৈদেশিক আগ্রাসন ও সন্ত্রাসবাদের প্রধান শিকার হয়ে আসছে। বৈশ্বিক এই দ্বিমুখী নীতি ও ক্ষমতার অপব্যবহার বন্ধ না হলে আন্তর্জাতিক অঙ্গনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা কস্মিনকালেও সম্ভব হবে না বলে তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD