বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

পরিবার ও শিশুদের সুরক্ষার আহ্বান এরদোয়ানের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৩:১৭ অপরাহ্ণ

বৈশ্বিক লিঙ্গ-নিরপেক্ষীকরণ নীতির এসব প্রবণতা পরিবার ও শিশুদের লক্ষ্য করে একটি বৈশ্বিক প্রচারণায় পরিণত হয়েছে। নারী ও পুরুষের সমন্বয়ে গঠিত ঐতিহ্যগত পরিবারব্যবস্থার সুরক্ষার পক্ষে অবস্থান নিতে হবে। শিশু ও পারিবারিক মূল্যবোধ সুরক্ষার উদ্যোগ নেয়ার ওপর জোরারোপ করতে হবে।

মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতাদের সামনে এই গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, বর্তমান সময়ে আধুনিকতার নামে যে সমস্ত সাংস্কৃতিক আগ্রাসন চলছে, তা আমাদের হাজার বছরের পারিবারিক ঐতিহ্য এবং সামাজিক বন্ধনকে ধ্বংস করার এক গভীর ষড়যন্ত্র। শিশুদের ভবিষ্যৎ রক্ষা করতে হলে এবং সুস্থ সমাজ গঠন করতে হলে ঐতিহ্যগত পরিবার ব্যবস্থার কোনো বিকল্প নেই।

বিশ্লেষকদের মতে, এরদোয়ানের এই বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত সময়োপযোগী এবং দূরদর্শী। বর্তমান বিশ্বব্যবস্থায় যখন পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরণে পারিবারিক মূল্যবোধ হুমকির মুখে পড়ছে, ঠিক সেই মুহূর্তে এমন জোরালো অবস্থান বিশ্বজুড়ে নীতিনির্ধারকদের নতুন করে ভাবাবে। জাতিসংঘে প্রদত্ত তার এই ভাষণে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা এই এজেন্ডাগুলোর বিরুদ্ধে সোচ্চার হয় এবং আগামী প্রজন্মকে রক্ষা করতে এগিয়ে আসে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD