বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

পাসপোর্ট হারানো ও পুনঃইস্যুতে নতুন পরিপত্র জারি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৬ অপরাহ্ণ

হারানো, চুরি বা বিনষ্ট হওয়া পাসপোর্ট পুনঃইস্যুর ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। সাম্প্রতিক সময়ে প্রবাসে ও দেশে পাসপোর্ট হারানো বা নষ্ট হওয়ার ঘটনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই নতুন পরিপত্র জারি করা হলো। নতুন নিয়ম অনুযায়ী, প্রথমবার পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে নির্ধারিত সাধারণ পাসপোর্ট ফি ছাড়া অতিরিক্ত কোনো দণ্ড বা জরিমানা দিতে হবে না। তবে দ্বিতীয় বা ততোধিকবার এই ধরনের ঘটনা ঘটলে অতিরিক্ত ফি বা জরিমানা প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাধারণ নাগরিকদের ভোগান্তি কমাতে এবং সেবা প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করার জন্যই এই পরিপত্রটি প্রণয়ন করা হয়েছে। পূর্বে পাসপোর্ট হারিয়ে গেলে নানা জটিলতা এবং অতিরিক্ত অর্থদণ্ডের মুখোমুখি হতে হতো সাধারণ মানুষকে। নতুন এই নির্দেশনার ফলে প্রথমবার এ ধরনের সমস্যায় পড়া প্রবাসীরা ও সাধারণ নাগরিকরা কিছুটা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে নতুন নিয়ম মেনেই পাসপোর্ট পুনঃইস্যুর আবেদন করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই সেবাগ্রহীতারা তাদের পাসপোর্ট হাতে পাবেন।

সাংবাদিকদের বলেছেন, নতুন এই পরিপপত্র বাস্তবায়নের ফলে পাসপোর্ট অফিসগুলোতে দালাল চক্রের দৌরাত্ম্য কমবে এবং সেবাগ্রহীতারা সরাসরি উপকৃত হবেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পাসপোর্ট সংক্রান্ত যেকোনো অনিয়ম রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সাধারণ নাগরিকদের সুবিধার্থে এবং সেবার মান উন্নত করতে ভবিষ্যতেও এ ধরনের যুগোপযোগী পদক্ষেপ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD