মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ৫:১৬ পূর্বাহ্ণ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গী উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্থানীয় প্রবাসীরা। এ সফরে তাঁর একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের এই অধিবেশনে দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবেন তিনি।

এর আগে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আন্তর্জাতিক অঙ্গনে এটি তাঁর অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি কূটনৈতিক সফর হিসেবে বিবেচিত হচ্ছে। সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় গণমাধ্যমকে জানান হয়েছে যে, সফর শেষে আগামী সপ্তাহে তাঁর দেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD