চট্টগ্রামের মিরসরাইয়ে অসহায় এক বিধবা নারী ও তার এতিম সন্তানদের থাকার বসতঘর সংস্কারের জন্য গৃহনির্মাণ সামগ্রী হিসেবে ঢেউ টিন ও প্রয়োজনীয় উপকরণ প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাজের পিছিয়ে থাকা ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয়।
সোমবার দুপুরে জোরারগঞ্জ থানার ৭ নম্বর কাটাছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফতেহ আলী মাঝি বাড়ির কামরুলের বাড়িতে এই সহায়তা সামগ্রী হস্তান্তর করা হয়। স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ এ সময় উপস্থিত থেকে অসহায় পরিবারের হাতে টিন ও অন্যান্য উপকরণ তুলে দেন।
দুঃসময়ে এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ওই বিধবা নারী ও তার পরিবার। স্থানীয় এলাকাবাসীও জামায়াতের এই জনকল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
আরববাংলা টিভি/ডেস্ক