দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে মারাত্মক সংক্রামক ব্যাধি হামের বিস্তার। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে এই ভাইরাসের প্রাদুর্ভাব আরও মারাত্মক রূপ ধারণ করতে পারে। বিগত বছরগুলোতে স্বাস্থ্যখাতে বিভিন্ন অব্যবস্থাপনার কারণে আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে স্বাস্থ্য খাতের দুর্নীতি ও নজরদারির অভাবে আজ সাধারণ মানুষ এই ধরনের সংক্রামক ব্যাধির ঝুঁকিতে পড়ছে।
গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৩০৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সর্বশেষ নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের প্রতিটি হাসপাতালে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি প্রান্তিক পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন যে, হামের উপসর্গ দেখা মাত্রই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং আক্রান্তদের আলাদা রাখাসহ প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে।
আরববাংলা টিভি/ডেস্ক