সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

শ্রীলঙ্কায় মিলল ৫৭২ জনের কঙ্কালযুক্ত গণকবর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১:২৯ অপরাহ্ণ

শ্রীলঙ্কার উত্তরাঞ্চলে দেশটির ইতিহাসের এখন পর্যন্ত সবচেয়ে বড় গণকবরের সন্ধান পাওয়ার চাঞ্চল্যকর দাবি উঠেছে। দ্বীপরাষ্ট্রটির জাফনা অঞ্চলের চেম্মানি এলাকায় খননকাজ চালিয়ে শিশু ও নবজাতকসহ মোট ৫৭২ জনের কঙ্কালাবশেষ উদ্ধার করেছেন প্রত্নতত্ত্ববিদেরা। গত ফেব্রুয়ারি মাসে একটি স্থানীয় শ্মশান সম্প্রসারণের জন্য শ্রমিকেরা মাটি খননের সময় হঠাৎ করেই মানবদেহের অবশিষ্টাংশ দেখতে পান। এরপরই বিষয়টি নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয় এবং বিশেষজ্ঞদের একটি দল সেখানে পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান চালায়।

সাংবাদিকদের জানিয়েছেন স্থানীয় বিশেষজ্ঞরা, এই গণকবরটি শ্রীলঙ্কার দীর্ঘমেহাদি গৃহযুদ্ধের একটি অন্ধকার অধ্যায়ের সাক্ষ্য বহন করছে। উদ্ধারকৃত কঙ্কালগুলোর মধ্যে বহু শিশু এবং নবজাতকের অবশিষ্টাংশ থাকায় অপরাধের ভয়াবহতা সম্পর্কে নতুন করে প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে যাতে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয় এবং পরিবারের কাছে তাদের অবশিষ্টাংশ ফিরিয়ে দেওয়া যায়।

শ্রীলঙ্কার এই মর্মান্তিক ঘটনাটি বিশ্বজুড়ে সংবেদনশীলতার জন্ম দিয়েছে। অতীতে বিভিন্ন সংঘাতে যারা নিখোঁজ হয়েছেন, তাদের পরিবারের সদস্যরা এই গণকবর উদ্ধারের পর নতুন করে ন্যায়বিচারের আশায় বুক বেঁধেছেন। স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, ফরেনসিক পরীক্ষার মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ ও সময়কাল নির্ধারণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD