সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

সৌদি অর্থনীতি ধ্বংসের হুথি হুমকি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ণ

ইয়েমেনে অব্যাহত সামরিক হামলা ও দীর্ঘমেয়াদী অবরোধের জেরে এবার কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। হুথিদের জ্যেষ্ঠ সামরিক কমান্ডাররা পরিষ্কার জানিয়েছেন, সৌদি আরবের কৌশলগত জ্বালানি অবকাঠামোয় বড় ধরনের হামলা চালানোর পূর্ণ প্রস্তুতি তাদের রয়েছে। তাদের এই কঠোর হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

হুথি কমান্ডারদের দাবি অনুযায়ী, সৌদি আরবের গভীরে অবস্থিত তেল ও জ্বালানি স্থাপনাগুলোতে যদি নির্বিচারে হামলা চালানো হয়, তবে তা দেশটির অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে পারে এবং সৌদি অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যেতে পারে। দীর্ঘদিন ধরে চলমান সংঘাতের মাঝেই এই নতুন হুমকি আঞ্চলিক নিরাপত্তার অবস্থাকে আরও বেশি ঝুঁকিপূর্ণ করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

গণমাধ্যমকে জানান এই তথ্য, যা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। ইয়েমেনের সাধারণ মানুষের ওপর চলমান আগ্রাসনের জবাব দিতে হুথিরা এখন আরও আক্রমণাত্মক কৌশল গ্রহণ করতে বাধ্য হচ্ছে বলে তাদের সামরিক সূত্রগুলো দাবি করেছে। এর ফলে উপসাগরীয় অঞ্চলে জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD