লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ, আর সেই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন তার দীর্ঘদিনের বন্ধু ও সাবেক সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া। আগামী ৬ অক্টোবর মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচটি হতে যাচ্ছে লিওনেল মেসির জাতীয় দলের হয়ে বিদায়ী ম্যাচ। এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরনীয় করে রাখতে এবং দীর্ঘদিনের সতীর্থের পাশে থাকতে গ্যালারিতে উপস্থিত থাকবেন ডি মারিয়া।
ফুটবল বিশ্বে এই ম্যাচটিকে কেন্দ্র করে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। বিশ্ব ফুটবলের দুই মহাতারকার বন্ধুত্বের এক অনন্য উপাখ্যান হয়ে থাকবে এই রাতটি। ভক্ত-সমর্থকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই প্রীতি ম্যাচের জন্য। আন্তর্জাতিক ফুটবলের পাট চুকানোর আগে লিওনেল মেসির শেষ ম্যাচটি বর্ণিল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
আরববাংলা টিভি/ডেস্ক