সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

জ্বালানি তেলের দাম কমার আশা প্রতিমন্ত্রীর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ণ

বৈশ্বিক সংকট অচিরেই কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যেই জ্বালানি তেলের মূল্য আবারও সমন্বয় করে আগের জায়গায় ফিরিয়ে আনা সম্ভব হবে। বর্তমান সরকারের নানামুখী কূটনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপের ফলে দেশের অর্থনীতিতে গতিশীলতা ফিরে আসছে এবং আন্তর্জাতিক বাজারের অস্থিরতা কমে আসছে বলেও জানান তিনি।

সম্প্রতি দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের কষ্ট লাঘবে সবসময় সচেষ্ট রয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে সাময়িকভাবে দেশে দাম বাড়াতে বাধ্য হয়েছিল বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের ভুল নীতির ধারাবাহিকতায় সৃষ্ট অর্থনৈতিক সংকটের কারণে। তবে বর্তমান প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং খুব শীঘ্রই ইতিবাচক ফলাফল দেখতে পাবেন দেশবাসী।

বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিম্নমুখী হলে দেশের বাজারেও তার সুফল মিলবে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা এই আশ্বাসে স্বস্তি প্রকাশ করেছেন এবং বর্তমান সরকারের সময়োপযোগী পদক্ষেপের প্রশংসা করছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD