রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

সিরিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১১

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৬ পূর্বাহ্ণ

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ জোর প্রদেশে একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে ১১ সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৯ জন। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি এবং এ বিষয়ে দেশটির সরকারিভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় দীর্ঘদিন ধরে চলা সংঘাতে বিভিন্ন সামরিক স্থাপনা এবং ঘাঁটিতে প্রায়শই এ ধরনের দুর্ঘটনা কিংবা হামলার ঘটনা ঘটে থাকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটনে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আহত সেনাসদস্যদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও স্থানীয় সাংবাদিকদের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD