রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

কুবিতে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪০ পূর্বাহ্ণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই জানাজা সম্পন্ন হয়। এই আকস্মিক ও বেদনাদায়ক মৃত্যুর খবরে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।

জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ শত শত মানুষ অংশ নেন। প্রিয় সহকর্মীর সন্তানের এমন অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। জানাজা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

উল্লেখ্য, ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের এই প্রয়াণে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে মর্মাহত। জানাজায় অংশগ্রহণকারী সাধারণ মানুষ ও শুভানুধ্যায়ীরা অশ্রুসিক্ত নয়নে তাকে শেষ বিদায় জানান। পরবর্তীতে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD