রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের দাবি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৮ পূর্বাহ্ণ

গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও অন্যান্য প্রয়োজনের ওপর যুক্তরাষ্ট্র স্থায়ী নিয়ন্ত্রণ পেয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে বলে শুক্রবার ঘোষণা দেন তিনি। তবে চুক্তির পূর্ণাঙ্গ পাঠ এখনো প্রকাশ করা হয়নি। ডেনমার্ক এ বিষয়ে বিস্তারিত জানাবে বলে গণমাধ্যমকে জানান।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক ভূরাজনীতিতে গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্ব অপরিসীম। বিশেষ করে আর্কটিক অঞ্চলের নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক সম্পদের ওপর আধিপত্য বিস্তারের জন্য পরাশক্তিগুলোর মধ্যে দীর্ঘদিন ধরেই প্রতিযোগিতা চলছে। ট্রাম্পের এই ঘোষণার ফলে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম হয়েছে। ডেনমার্কের পক্ষ থেকে এই চুক্তির বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশের পর প্রকৃত পরিস্থিতি আরও স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD