মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

ব্যাগি ক্যাপ ও কুকাবুরা নিয়ে মাঠে গড়াচ্ছে এনসিএল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ণ

আগামী ৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে লাল বলের ঐতিহ্যবাহী জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। দেশের ক্রিকেটের এই দীর্ঘ সংস্করণের আসরকে ঘিরে খেলোয়াড় ও আয়োজকদের মধ্যে উদ্দীপনা এখন তুঙ্গে। এবারের এনসিএলে অংশ নিচ্ছে আটটি বিভাগীয় দল—সিলেট, ময়মনসিংহ, ঢাকা, রংপুর, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী ও বরিশাল। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হোম ও অ্যাওয়ে বা নির্ধারিত ভেন্যুতে একে অপরের মুখোমুখি হবে দলগুলো। দীর্ঘ সাত রাউন্ডের এই জমজমাট লড়াই শেষ হবে আগামী ১৭ নভেম্বর।

এবারের টুর্নামেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ঐতিহ্যবাহী ব্যাগি ক্যাপ এবং মানসম্মত কুকাবুরা বলের ব্যবহার। জাতীয় দলের ক্রিকেটার থেকে শুরু করে উঠতি তরুনরা নিজেদের মেলে ধরার বড় সুযোগ পাবেন এই মঞ্চে। দীর্ঘ পরিসরের ক্রিকেটে নিজেদের দক্ষতা বাড়াতে এবং আন্তর্জাতিক মানের সাথে মানিয়ে নিতে এই টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

টুর্নামেন্ট সফল করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। দেশের বিভিন্ন ভেন্যুতে পিচ ও আউটফিল্ড প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে রয়েছে। ক্রীড়া বিশ্লেষকদের মতে, এবারের আসরে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দারুণ কিছু ম্যাচ দেখতে পাবে দেশের ক্রিকেটপ্রেমীরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD