বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

মক্কা ও মদিনায় হুথিদের হামলার তীব্র নিন্দা ওআইসির

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৮ পূর্বাহ্ণ

পবিত্র নগরী মক্কা ও মদিনা অঞ্চলে হুথি গোষ্ঠীর ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি জানায়, এসব কাপুরুষোচিত হামলার মূল উদ্দেশ্য ছিল নিরীহ বেসামরিক নাগরিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা, পবিত্র স্থান ও মসজিদের মর্যাদা ক্ষুণ্ন করা এবং বিশ্বের কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা।

ওআইসি আরও উল্লেখ করেছে যে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য এই ধরনের উসকানিমূলক তৎপরতা চালানো হচ্ছে। মুসলিম জাহানের নিরাপত্তা ও পবিত্র স্থানগুলোর সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত জরুরি বলে মনে করে সংস্থাটি। এই অঞ্চলের শান্তি বজায় রাখতে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে ওআইসি।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD