বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

মাঝ আকাশে বিমানের যান্ত্রিক ত্রুটি, যাত্রীদের আতঙ্ক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৪ পূর্বাহ্ণ

উড্ডয়নের শুরুর পরেই বিমানের চাকার টায়ার খুলে যায়। ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় কাঁপতে শুরু করে বিমান। আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানের যাত্রীদের মধ্যে। ঘটনাটি ঘটেছে ইরানে।

গণমাধ্যমকে জানান যে, যান্ত্রিক ত্রুটি ও তীব্র কম্পনের কারণে সেপেহরান এয়ারলাইনসের একটি বিমান মাশহাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। বিমানের ভেতরে থাকা যাত্রীরা এই হঠাৎ বিপদের মুখে পড়ে চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় পার করেন। তবে ক্রুদের দক্ষতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় বিমানটি।

এ ঘটনায় বিমান চলাচল নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে ঠিক কী কারণে এই ত্রুটি দেখা দিয়েছিল, তা খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের মান আরও বাড়ানোর ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD