ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক সহজ ও স্বাভাবিক করার ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনাকে হস্তান্তর করা অন্যতম একটি শর্ত হিসেবে বিবেচিত হতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান সম্প্রতি এক বক্তব্যে এই মন্তব্য করেছেন। তিনি জানান, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের প্রত্যাশার সঙ্গে সঙ্গতি রেখেই দ্বিপক্ষীয় সম্পর্কের রূপরেখা নির্ধারিত হচ্ছে।
উপদেষ্টা জাহেদ উর রহমান আরও বলেন, বিগত স্বৈরাচারী আমলের নানা অনিয়ম ও অপরাধের বিচার নিশ্চিত করতে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করতেই স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা জরুরি। এ বিষয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতের ইতিবাচক পদক্ষেপ দুই দেশের পারস্পরিক আস্থার পরিবেশ তৈরিতে সাহায্য করবে বলে তিনি মনে করেন। একই সঙ্গে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক অপতৎপরতা বন্ধেও সরকারের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে বলে তিনি স্পষ্ট করেন।
বিশ্লেষকদের মতে, বর্তমান সরকারের এই জোরালো কূটনৈতিক অবস্থান আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের বরফ গলাতে এবং ট্রানজিট ও বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে দুই পক্ষের মধ্যে আলোচনার টেবিলে এই বিষয়টি গুরুত্ব পাবে। তবে সামগ্রিক পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব ও জনগণের মর্যাদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্র নীতি পরিচালিত হচ্ছে বলে সরকারের নীতিনির্ধারক মহল থেকে বারবার জানানো হচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক