বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

মক্কায় হুথিদের ড্রোন হামলা প্রতিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩৩ পূর্বাহ্ণ

পবিত্র স্থান মক্কার উদ্দেশ্যে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথির ছোড়া একটি ড্রোন মাঝপথেই প্রতিহত ও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নিষিদ্ব অঞ্চলে এই ড্রোন হামলার চেষ্টা চালানো হয়, যা সফলভাবে ধ্বংস করা হয়।

সৌদি আরবের সরকারি সূত্র এবং সংবাদ মাধ্যমকে দেওয়া তথ্যে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের এই অঞ্চলের নিরাপত্তা বজায় রাখতে এবং পবিত্র স্থানগুলোর সুরক্ষায় সামরিক বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগেও সৌদির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল এই বিদ্রোহী গোষ্ঠী।

এই ঘটনার পর পুরো অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের আকাশসীমা এবং নাগরিকদের সুরক্ষায় তারা যেকোনো আগ্রাসন শক্ত হাতে দমন করতে প্রস্তুত রয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD