বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ৯:২৭ পূর্বাহ্ণ

জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে মো. নুর হোসেন (৩০) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং মাদক নির্মূলের অংশ হিসেবে জেলা জুড়ে নিয়মিত অভিযের ধারাবাহিকতায় এই দণ্ডাদেশ দেওয়া হয়।

মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে সদর ইউনিয়ন এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের সময় হাতেহাতে ধরা পড়ার পর অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে এই সাজা ঘোষণা করেন। পরে দণ্ডপ্রাপ্ত যুবককে সংশ্লিষ্ট কারাগারে পাঠানো হয়।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূল এবং যুবসমাজকে রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ প্রচেষ্টা জোরদার করা হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD