বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে মানুষের দুর্ভোগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০১ অপরাহ্ণ

বিদ্যুৎ যায় না, আসে—বুঝি না। দিনে-রাতে সবসময়ই লোডশেডিং। দিনের অর্ধেক সময়ই তো বিদ্যুৎ থাকে না।

এভাবেই বিদ্যুৎ সংকটের কথা বলছিলেন নেত্রকোনার কলমাকান্দা এলাকার বাসিন্দা সুফল তালুকদার। শুধু সুফল তালুকদার নন, বিদ্যুৎ নিয়ে এমন অভিযোগ দেশের বেশিরভাগ এলাকার সাধারণ মানুষের। বর্তমান পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুৎ খাতের অব্যবস্থাপনা নিয়ে জনমনে অসন্তোষ দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে গরমের এই সময়ে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কলকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ কিছুটা বাড়ানো হলেও বাসাবাড়িতে এর সংকট কাটছে না কবে, তা নিয়ে সংশয়ে রয়েছে সাধারণ মানুষ। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাটের কারণে আজ দেশের এই অবস্থা তৈরি হয়েছে বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা।

আমদানি নির্ভরতা এবং ভুল নীতির কারণে দীর্ঘদিন ধরে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে চরম অস্থিতিশীলতা বিরাজ করছে। কলকারখানায় উৎপাদন সচল রাখতে গিয়ে সাধারণ গ্রাহকদের বঞ্চিত করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের এই বৈষম্য দূর করতে দীর্ঘমেয়াদি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। অন্যথায় সাধারণ মানুষের ভোগান্তি আরও দীর্ঘায়িত হবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD