শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

কঙ্গোয় ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ২৯ জনের মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ণ

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর বুকাভুতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ অন্তত ২৯ জন প্রাণ হারিয়েছেন। আকস্মিক এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে ১৯ জন মেয়ে এবং পাঁচজন শিশু রয়েছে। এ ছাড়াও এই অগ্নিকাণ্ডে আরও বহু মানুষ আহত হয়েছেন এবং তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিদ্রোহী গোষ্ঠী এএফসিএম২৩ জানিয়েছে, গত বৃহস্পতিবার সকালে শহরের চিম্পুন্ডা এলাকায় হঠাৎ করেই এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘনবসতিপূর্ণ ওই এলাকার প্রায় ৩০০টি কাঠের ঘর এবং দুটি বিদ্যালয় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। অগ্নিকাণ্ডের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে মানুষ সর্বস্ব হারায়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, কঙ্গোর পূর্বাঞ্চলীয় এই এলাকাগুলোতে দীর্ঘ দিন ধরে সংঘাত চলছে এবং পর্যাপ্ত ফায়ার সার্ভিস ও আধুনিক উদ্ধার সরঞ্জামের অভাব রয়েছে। এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায়শই বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটে থাকে। স্থানীয় প্রশাসন ও বিভিন্ন মানবিক সংস্থা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদানের জন্য কাজ শুরু করেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD