শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

এআইয়ের বিরুদ্ধে রোবটদের অভিনব বিক্ষোভ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩২ অপরাহ্ণ

ডেমোক্রেটিজম নামক একটি উদ্যোগের আয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ন্ত্রণ এবং মানুষের কর্মসংস্থান রক্ষার দাবিতে সরাসরি রাস্তায় নেমে বিক্ষোভ করেছে রোবটের দল। সম্প্রতি পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে দেশটির ডিজিটাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের বাইরে প্রায় ৩০টি রোবটের অংশগ্রহণে এই ব্যতিক্রমী বিক্ষোভটি অনুষ্ঠিত হয়।

প্রযুক্তির দ্রুত প্রসারের এই যুগে এআইয়ের অনিয়ন্ত্রিত ব্যবহার মানবসমাজে কর্মসংস্থানের ক্ষেত্রে যে সংকট তৈরি করছে, তারই প্রতিবাদে এই অভিনব কর্মসূচি পালিত হয়েছে। বিক্ষোভে অংশ নেওয়া রোবটগুলো বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড বহন করে, যা উপস্থিত জনতা ও নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে। আয়োজকদের মতে, প্রযুক্তির উন্নয়ন যেন মানবজাতির জন্য হুমকিস্বরূপ না হয় এবং শ্রমবাজারের ভারসাম্য বজায় থাকে, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার বাড়বাড়ন্ত রোধে এ ধরনের সচেতনতামূলক আন্দোলন আরও বৃদ্ধি পেতে পারে। পোল্যান্ডের ডিজিটাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের বাইরে অনুষ্ঠিত এই বিক্ষোভ বিশ্বজুড়ে প্রযুক্তিবিদ ও নীতিনির্ধারকদের মধ্যে নতুন আলোচনার খোরাক জুগিয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD