বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

তেলবাহী জাহাজে হামলার হুমকি ইরানের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৪২ পূর্বাহ্ণ

ইরানের তেলবাহী জাহাজে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার খবরের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। এর জেরে কুয়েত ও বাহরাইনের বন্দরে নোঙর করে থাকা তেলবাহী জাহাজে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরান। একই সঙ্গে ওইসব জাহাজে কর্মরত স্টাফ ও কর্মীদের অবিলম্বে নিজ নিজ জাহাজ ত্যাগ করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যে এই নতুন হুমকি পরিস্থিতিকে আরও বেশি জটিল করে তুলেছে।

আন্তর্জাতিক ভূরাজনীতিতে চলমান এই সংঘাতের আঁচ এখন পারস্য উপসাগরীয় অঞ্চলে জোরালোভাবে পড়তে শুরু করেছে। সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, মার্কিন নীতির কঠোর সমালোচকরা বলছেন, বিগত দিনগুলোতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে যেমন গুণগত পরিবর্তন এসেছে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। কুয়েত ও বাহরাইনের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরগুলোতে ইরানের এই হুমকি জ্বালানি সরবরাহ শৃঙ্খলকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা রক্ষা করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি বাজার অস্থিতিশীল হওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। সংশ্লিষ্ট কতৃপক্ষ ও কূটনৈতিক মহল এই সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD